নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৯ জুন ২০২০ প্রিন্ট ১১৯১ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। রোববার (২৮ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাস্ট ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইউসিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৩২ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ০৪ পয়সা।
আলোচিত বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৩ টাকা ৩২ পয়সা। আগের বছর একক ইপিএস ছিল ৩ টাকা ০৯ পয়সা।
সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩২ টাকা ৬৩ পয়সা। আগের বছর তা ছিল ৫ টাকা ৭১ পয়সা।
এককভাবে সর্বশেষ বছরে ক্যাশ ফ্লো ছিল ৩২ টাকা ৬৭ পয়সা, আগের বছর যা ৫ টাকা ৬৩ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৯৪ পয়সা, আর এককভাবে ছিল ২৪ টাকা ৩৮ পয়সা।
আগামী ২৩ আগস্ট, রোববার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমে ইউসিবির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই, সোমবার।
Posted ১২:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com