নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ জুলাই ২০২০ প্রিন্ট ৫৬২ বার পঠিত
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৩ লাখ ৫১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৮৭ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৫ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ লাখ ৩২ হাজার টাকা।
বেক্সিমকো সিনথেটিকস তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৬.০৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৯৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস, ইস্টার্ন লুব্রিকেন্টস, দেশ গার্মেন্টস, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
Posted ০৯:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com