|

Advertisement
×

গেইনারের শীর্ষে জিকিউ বলপেন

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৮২০ বার পঠিত

গেইনারের শীর্ষে জিকিউ বলপেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জিকিউ বলপেনের। বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭০.২০ টাকা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৭.২০ টাকায়। অর্থাৎ আজ জিকিউ বলপেনের শেয়ারের দর ৭ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭৫ শতাংশ, একটিভ ফাইনের ৮.১৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৩৬ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, বিকন ফার্মার ৬.৫১ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৫.৭১ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫.১০ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫.০৬ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৯২ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com