নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২০ প্রিন্ট ৫৫৬ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- শমরিতা হাসপাতাল লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শমরিতা হাসপাতাল লিমিটেড : কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তিন প্রান্তিক (জুলাই’১৯-মার্চ’২০) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩২ পয়সা।
কোম্পানিটি আলাদাভাবে তৃতীয় প্রান্তিকের ইপিএসের কথা জানায়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা। সে হিসেবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়ায় ৭ পয়সা।
প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৭৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ১৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৫২ পয়সা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২১ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ১৪ পয়সা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সর্বশেষ প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় Consolidated EPS) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৪০ পয়সা।
আলোচিত প্রান্তিকে এককভাবে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৪২ পয়সা। আগের বছর সলো ইপিএস ছিল ৩৬ পয়সা।
প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১২ টাকা ৫৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ৫২ পয়সা।
অন্যদিকে আলোচিত সময়ে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১২ টাকা ৪০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ৩৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৩১ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ৩৬ টাকা ৮৫ পয়সা।
Posted ০১:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com