শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এম.আমানউল্লাহ মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

রবিবার, ১৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৭২ বার পঠিত

এম.আমানউল্লাহ মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বিশিষ্ট ব্যবসায়ী ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম. আমানউল্লাহ ব্যাংকটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১৬ জুলাই, বৃহষ্পতিবার অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় তাঁকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ বিভিন্ন মেয়াদে বিভিন্ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমান গ্রুপ অব কোম্পানিজ-এর প্রতিষ্ঠাতা এম. আমানউল্লাহ ১৯৬৮ সাল থেকে নিজের ব্যবসায়িক কর্মকান্ডে মনোনিবেশ করে পোষাকশিল্প, প্রসাধনী, ভোগ্যপণ্য, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন।

তিনি জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ এর অন্যতম পরিচালক। শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত আমানউল্লাহ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকা’র বোর্ড অব ট্রাস্টিজ-এর সাবেক চেয়ারম্যান। এছাড়া আমান গ্রুপ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হেলথ সেন্টারের একটি চ্যারিটেবল হসপিটালসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার স্বীকৃতি হিসেবে সরকারি বেসরকারি বিভিন্ন পুরস্কার অর্জন করেন তিনি। আমানউল্লাহ একজন সিআইপি এবং গুলশান নর্থ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

Facebook Comments Box

Posted ০২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com