|

Advertisement
×

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫৫৬ বার পঠিত

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৪৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি মোট ৪৯ লাখ ৬ হাজার ৫৯৮টি শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৪ লাখ ৮৪ হাজার ৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৯২ লাখ টাকা।

পাইনিয়র ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৭ লাখ ৫৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬ কোটি ১৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, ভিএফএস থ্রেড ডাইং, গ্রামীণফোন, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৫:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com