শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

শনিবার, ০৮ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৭৬ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৯.৭১ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৬ কোটি ৫ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ২৪ কোটি ২০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ৩০ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২৩ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৯ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৭ কোটি ৬৯ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩০ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিলকো ফার্মাসিটিক্যালস. ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, রিপাবলিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও নাভানা সিএনজি লিমিটেড।

Facebook Comments Box

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com