Ad
x

গেইনার তালিকায় শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫৪৩ বার পঠিত

গেইনার তালিকায় শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৮৯ বারে ১২ লাখ ৯২ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ১৬৭ বারে ১ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার ৫৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৯৫ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড । আজ কোম্পানিটির দর ৪ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৬:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com