নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২২ আগস্ট ২০২০ প্রিন্ট ৫৯৫ বার পঠিত
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.৪২ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৫ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩ লাখ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬ দশমিক ৩৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ১৫.২৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৭ লাখ ১১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স কোম্পানি, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি, পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন