শুক্রবার ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওরিয়ন ফার্মা

শনিবার, ২২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৭০ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওরিয়ন ফার্মা

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৯.৩৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৪১ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ২০৯ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৪৩ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ড্যাফোডিল কম্পিউটার্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩২ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো, কেডিএস এক্সেসরিজ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, জেমিনি সি ফুড ও আইসিবি।

Facebook Comments Box

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com