শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ প্রান্তিকেই আয় বেড়েছে জনতা ইন্স্যুরেন্সের

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫৬৮ বার পঠিত

২ প্রান্তিকেই আয় বেড়েছে জনতা ইন্স্যুরেন্সের

প্রথম ও দ্বিতীয় প্রান্তিকেই শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপ্এিস) হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৪ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় আয় বেড়েছে ১৬ পয়সা।
হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে তা ১২ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৪ টাকা ৫২ পয়সা।

অন্যদিকে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপ্এিস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ২৩ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপ্এিস) হয়েছে ৭০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৭ পয়সা।

হিসাববছরের দুই প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৫৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৪ টাকা ৯১ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com