রবিবার ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

লংকাবাংলা ফাইন্যান্সের এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৩৩ বার পঠিত

লংকাবাংলা ফাইন্যান্সের এজিএম অনুষ্ঠিত

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ওই সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ এ. মঈন এবং সম্মানিত শেয়ারহোল্ডারদের এজিএম এ যোগদানের জন্য স্বাগত জানান।
শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ৭% নগদ লভ্যাংশ এবং ৫% বোনাস শেয়ার অনুমোদন করে। বোর্ডের পরিচালকবৃন্দ মাহবুব উল আনাম, এম. ফখরুল আলম, স্বতন্ত্র পরিচালক মিসেস জায়তুন সাইফ, আবদুল মালেক শমসের, খাজা শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মোস্তফা কামাল এফসিএ, কোম্পানির সচিব সভায় অংশ নেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা ও পারফরম্যান্স নিয়ে শেয়ারহোল্ডারদের প্রশ্নোত্তর প্রদান করেন।

Facebook Comments Box
×

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com