মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

খুলনায় রূপালী ব্যাংকের মহিলা শাখা উদ্বোধন

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৭৮৫ বার পঠিত

খুলনায় রূপালী ব্যাংকের মহিলা শাখা উদ্বোধন

খুলনা শহরের বয়রায় সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৬তম (মহিলা) শাখা উদ্বোধন করা হয়েছে। শাখাটি শতভাগ নারীকর্মী নিয়ে পরিচালিত এবং খুলনায় এটিই কোনো ব্যাংকের প্রথম মহিলা শাখা। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং বিশেষ অতিথি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এতে ভার্চুয়ালি যুক্ত হন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলামসহ সকল জিএম ও সিএফও শওকত জাহান খান, এফসিএমএ।
খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম শচীন্দ্রনাথ সমাদ্দারের সভাপতিত্বে সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com