|

Advertisement
×

ইবিএল এএমএল ফান্ডের আইপিও ইউনিট বিওতে জমা

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫২২ বার পঠিত

ইবিএল এএমএল ফান্ডের আইপিও ইউনিট বিওতে জমা

বে-মেয়াদি ‘ইবিএল এএমএল ফার্স্ট ইউনিট ফান্ড’ এর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর সিডিবিএলের মাধ্যমে ফান্ডটির ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে।

সূত্র জানায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসাবে ইবিএল এ্যাসেট ম্যানেজমেনট লিমিটেড ৫ কোটি টাকা প্রদান করবে। বাকি ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

উক্ত ফান্ডর সম্পদ ব্যবস্থাপক হিসাবে ইবিএল এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাষ্টি ও কাস্টডিয়ান হিসাবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com