নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৪৩ বার পঠিত
সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের লভ্যাংশ থেকে বঞ্চিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড। ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি এ ফান্ড।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ফান্ডটির ট্রাস্টি কমিটি আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০৪ পয়সা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৭০ পয়সা। আর ইউনিট প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪০ পয়সা।
Posted ০৩:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com