বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিনিয়োগকারীদেরকে কাস্টমার কমপ্লেইন মডিউলে অভিযোগ করার আহবান ডিএসইর

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৯৭ বার পঠিত

বিনিয়োগকারীদেরকে কাস্টমার কমপ্লেইন মডিউলে অভিযোগ করার আহবান ডিএসইর

বিনিয়োগকারীদেরকে দ্রুত নিষ্পত্তির জন্য কাস্টমার কমপ্লেইন এ্যাড্রেস মডিউলে (সিসিএএম) অভিযোগ করার অনুরোধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। একইসঙ্গে অভিযোগের অবস্থা জানতে এই মডিউলে প্রবেশের অনুরোধ করেছে। ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো: শফিকুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসই’র ট্রেকহোল্ডার কোম্পানি এবং লিস্টেড কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর কাস্টমার কমপ্লেইন এ্যাড্রেস মডিউল (সিসিএএম) নামে একটি অনলাইন মডিউল চালু করেছে। বিএসইসি এর ওয়েবসাইট www.sec.gov.bd এর হোমপেজের ডানদিকে “Customer Complaint Address Module” নামে একটি আইকন রয়েছে। ওই আইকনটি ডিএসই’র ওয়েবসাইট “https://www.dsebd.org”  এ Quick Links  এ সংযোজন করা হয়েছে। বিনিয়োগকারীদেরকে অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং অভিযোগের সর্বশেষ অবস্থা তাৎক্ষনিক জানতে কাস্টমার কমপ্লেইন এ্যাড্রেস মডিউলে প্রবেশের অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০২:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com