বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ১৯ কোম্পানির প্রায় ৯ কোটি টাকার লেনদেন

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫০৪ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ১৯ কোম্পানির প্রায় ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, আমান কটন ফাইবার্স, আমান ফিড, এমবি ফার্মা, বাংলোদেশ সাবমেরিন কেবলস, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, আইসিবি ইম্পোলয়েজ মিউচ্যুয়াল ফান্ড, কেডিএস এক্সেসরিজ, এমএল ডাইং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা ও ইউপিজিডিসিএল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২০ লাখ ৪৫ হাজার ৯২০টি শেয়ার ৪১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯ কোটি ১৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া ইউনাইটেড পাওয়ারের ৩৩ লাখ ৭০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৮ লাখ ৫৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ২৪ লাখ ২১ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫ লাখ টাকার, সী পার্লের ১৯ লাখ ৬৫ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪৬ লাখ ৫৯ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৯ লাখ ২৫ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৫ লাখ ৩৫ হাজার টাকার, আইসিবি এমপ্লয়েজ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৭ লাখ ১০ হাজার টাকার, গ্রামীণফোনের ৪৯ লাখ ৬৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ২২ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৭ লাখ ২৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৫ লাখ ৭ হাজার টাকার, এমবি ফার্মার ৬ লাখ ২৪ হাজার টাকার, আমান ফিডের ১২ লাখ ২৮ হাজার টাকার এবং আমান কটনের ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৭:১২ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com