নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৫৬৪ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি শুল্কমুক্ত মেরিন ফুয়েল (সামদ্রিক জ্বালানি) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো হলো- পদ্মা অয়েল লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড। আইএমও রেগুলেশন অনুযায়ী মেরিন ফুয়েল বিক্রি করবে এ ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পদ্মা অয়েল কোম্পানিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রির জন্য দাম নির্ধারণ করে দিয়েছে। কোম্পানিটি চট্টগ্রাম এবং মংলা বন্দরে দেশি-বিদেশি জাহাজের জন্য মেরিন ফুয়েল সরবরাহ করবে।
অন্যদিকে মেঘনা পেট্রোলিয়াম বাংলাদেশের পানিতে দেশি এবং বিদেশি জাহাজের বাংকার হিসাবে শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রি করবে।
কোম্পানি দুইটি প্রতি লিটার মেরিন ফুয়েল বিক্রি করে ৫৫ টাকা মার্জিন পাবে।
Posted ০১:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন