নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৬৩ বার পঠিত
গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড। সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ১৯ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪১ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৩৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৩ টাকা ৮৯ পয়সা।
আগামী ২৫ নভেম্বর, বুধবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর, বুধবার।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com