বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৩৮৮ বার পঠিত
শাইনপুকুর স্যুটসের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। লংকাবাংলা ফিন্যান্সের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং শাইনপুকুর স্যুটসের হেড অব অপারেশন বিশ্বজিৎ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা শাইনপুকুর স্যুটস থেকে হোটেল পরিষেবার ওপর সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড় এবং ব্যুফে লাঞ্চ ও ডিনারের ক্ষেত্রে বাই ওয়ান গেট টু সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে লংকাবাংলা ফিন্যান্সের হেড অব কার্ডস মো. মিনহাজ উদ্দিন, হেড অব কার্ডস সেলস ও মার্চেন্ট রিলেসনশিপ খাজা ওয়াছিউল্লাহ, শাইনপুকুর স্যুটসের হেড অব সেলস (আর. ডি) মাসুদ রানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com