বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৫৫৫ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ব্যাংকের প্রধান কার্যালয়ে জনতা ব্যাংক সিবিএ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ব্যাংকের সিইও এন্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জনতা ব্যাংক সিবিএ সভাপতি মো. রফিকুল ইসলামের সভাতিত্বে ব্যাংকের পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, ডিএমডি মো. ইসমাইল হোসেন, মো. জিকরুল হক এবং মো. আব্দুল জব্বার, জিএমবৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহী, সিবিএ নেতৃবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সিবিএ সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com