রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গেইনার তালিকায় শীর্ষে তাকাফুল ইন্স্যুরেন্স

রবিবার, ০৪ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪০৩ বার পঠিত

গেইনার তালিকায় শীর্ষে তাকাফুল ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। রোববার কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৪৭ বারে ২ লাখ ৩৮ হাজার ৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৩৯ বারে ২৬ লাখ ৫৩ হাজার ৬০০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮২ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি। আজ কোম্পানিটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স,এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, নিউ লাইন ক্লোথিংস ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৪:৫০ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com