বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সংশোধিত মার্জিন ঋণ কার্যকরের মেয়াদ পিছিয়েছে

রবিবার, ০৪ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫৩২ বার পঠিত

সংশোধিত মার্জিন ঋণ কার্যকরের মেয়াদ পিছিয়েছে

পুঁজিবাজারে বিনিয়োগে ঝুঁকি কমাতে শেয়ারের সূচকের অবস্থান বিবেচনায় মার্জিন ঋণের নতুন নির্দেশনা কার্যকরের সময় ৩ মাস পিছিয়েছে। এর আগে পুঁজিবাজারে বিনিয়োগে ঝুঁকি কমাতে শেয়ারের সূচকের অবস্থান বিবেচনায় মার্জিন ঋণের সুযোগকে চার ধাপে ভাগ করে সংশোধন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আগামী ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে মার্জিন ঋণের নতুন নির্দেশনা কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২১ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর সঙ্গে সামঞ্জস্য করে জারি করা মার্জিন ঋণ প্রদানের নির্দেশনা গত ২৮ সেপ্টেম্বর পরিবর্তন করা হয়।

গত ২১ সেপ্টেম্বর বিএসইসির মার্জিন ঋণের নির্দেশনায় বলা হয়েছিল, ডিএসইএক্স সূচক ৪ হাজারের নিচে থাকাকালীন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ১:১ হারে মার্জিন ঋণ দিতে পারবে। তবে ২৮ সেপ্টেম্বরের নতুন নির্দেশনায় এই অনুপাত পরিবর্তন করে ১:০.৭৫ করা হয়েছে। অর্থাৎ গ্রাহকের নিজস্ব ১ টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ০.৭৫ টাকা মার্জিন ঋণ দেওয়া যাবে।

এদিকে নতুন নির্দেশনায় ৪০০১-৭০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৭০০০ এর উপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দিতে পারবে বলে বলা হয়েছে।

এর আগের নির্দেশনায় ৪০০১-৫০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৭৫ হারে, ৫০০১-৬০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৬০০০ এর উপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া কথা ছিল।

উল্লেখ্য, বর্তমানে মার্জিন ঋণ প্রদানের সর্বোচ্চ হার ১:০.৫০ এবং সবক্ষেত্রে এই একই। অর্থাৎ গ্রাহকের নিজস্ব ১ টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৫০ পয়সা মার্জিন ঋণ দেওয়া যায়।

Facebook Comments Box

Posted ১১:৫০ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com