শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ওটিসি‘র ২ কোম্পানির প্রত্যেক পরিচালককে জরিমানার সিদ্ধান্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৮০ বার পঠিত

ওটিসি‘র ২ কোম্পানির প্রত্যেক পরিচালককে জরিমানার সিদ্ধান্ত

ওভার দ্য কাউন্টার মার্কেটে অবস্থান করা ২ কোম্পানির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ব্যতিত) ১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো- কাশেম সিল্ক মিলস এবং কাশেম টেক্সটাইল মিলস। সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের কারণে এই দুই কোম্পানির প্রত্যেক পরিচালককের (স্বতন্ত্র ব্যতিত) ১ লাখ টাকা করেছে বিএসইসি। বুধবার (০৭ অক্টোবর) বিএসইসির ৭৪৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) এবং মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কাশেম সিল্ক মিলস ৩০ সেপ্টেম্বর ২০১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬ এবং ৩০ সেপ্টেম্বর ২০১৭ এর নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ৩১ ডিসেম্বর ২০১৫, ৩১ ডিসেম্বর ২০১৬ এবং ৩১ ডিসেম্বর ২০১৭ এর প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ৩১ মার্চ ২০১৬ ও ৩১ মার্চ ২০১৭, ৩১ ডিসেম্বর ২০১৯ এর দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন ২০১৫, ৩০ জুন ২০১৬ ও ৩০ জুন ২০১৯ এর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ অ্যান্ড নোটিফিকেশন আন্ডার সেকশন ২সিসি অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গ করেছে। উক্ত আইন লঙ্ঘনের জন্য কোম্পানিটির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ব্যতিত) ১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া কাশেম টেক্সটাইল মিলস ৩০ সেপ্টেম্বর ২০১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬ এবং ৩০ সেপ্টেম্বর ২০১৭ এর নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ৩১ ডিসেম্বর ২০১৫, ৩১ ডিসেম্বর ২০১৬ এবং ৩১ ডিসেম্বর ২০১৭ এর প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ৩১ মার্চ ২০১৬ ও ৩১ মার্চ ২০১৭, ৩১ ডিসেম্বর ২০১৯ এর দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন ২০১৫, ৩০ জুন ২০১৬ ও ৩০ জুন ২০১৯ এর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ অ্যান্ড নোটিফিকেশন আন্ডার সেকশন ২সিসি অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গ করেছে। উক্ত আইন লঙ্ঘনের জন্য কোম্পানিটির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ব্যতিত) ১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:০০ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com