রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ঋণ পরিশোধে ঋণ নিচ্ছে সরকার

সোমবার, ১২ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৩৮৪ বার পঠিত

ঋণ পরিশোধে ঋণ নিচ্ছে সরকার

বিপর্যস্ত অর্থনীতিতে আর্থিকখাতের প্রধান জোগানদাতা রাজস্ব খাত থেকে কাক্সিক্ষত অর্থ পাচ্ছে না সরকার। আবার বৈদেশিক ঋণও তেমন তেমন নেই। তাই বাণিজ্যিক ব্যাংক থেকে দেদার ঋণ নিচ্ছে সরকার। আর এ ঋণের বেশিরভাগই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধে ব্যবহৃত হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

সূত্রে আরো জানা যায়, অর্থবছরের প্রথম তিন মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নিয়েছে ২৬ হাজার ৩০৩ কোটি টাকা। অন্যদিকে একই সময় বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধ করেছে ২৩ হাজার ২৭০ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে সব মিলে পুরো ব্যাংকখাত থেকে নেয়া নিট ঋণের পরিমাণ তিন হাজার ৩২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারের ব্যাংকঋণ (কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক মিলে) দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৫৬ কোটি টাকা। গত অর্থবছরের শেষদিন ৩০ জুন, যা ছিল ১ লাখ ৭৭ হাজার ৮২৩ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সরকারের ব্যাংকঋণ বেড়েছে ৩ হাজার ৩৩ কোটি টাকা।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, গত ১২ আগস্ট পর্যন্ত সরকারের নিট ঋণ ছিল ৮ হাজার ৪২২ কোটি টাকা। হিসাব মতে, দেড় মাসের ব্যবধানে সরকারের নিট ঋণ ৫ হাজার ৩৮৯ কোটি টাকা কমেছে। তবে নিট ঋণ কমেছে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের ঋণস্থিতি দাঁড়িয়েছে ২১ হাজার ৮৩ কোটি টাকা। গত অর্থবছরের জুন শেষে, যা ছিল ৪৪ হাজার ৩৫৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসে সরকার কেন্দ্রীয় ব্যাংকের ২৩ হাজার ২৭০ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে।

অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সরকারের নেয়া ঋণের পরিমাণ ১ লাখ ৩৩ হাজার ৪৬৯ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭৭২ কোটি টাকা। আলোচ্য তিন মাসে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ গ্রহণ বেড়েছে ২৬ হাজার ৩০৩ কোটি টাকা।

চলতি (২০২০-২১) অর্থবছরের বাজেটে ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা সংগ্রহ করবে বলে ঠিক করেছে সরকার। এর মধ্যে চলতি অর্থবছর ব্যাংক খাত থেকে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা ঋণ নেবে বলে পরিকল্পনা করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে সঞ্চয়পত্র বিক্রি করে ২০ হাজার কোটি এবং অন্যান্য ব্যাংকবহিভর্‚ত খাত থেকে পাঁচ হাজার কোটি টাকা নেবে বলে জানিয়েছে সরকার।

এদিকে চলতি অর্থবছরসহ আগামী তিন অর্থবছরে ২ লাখ ২৫ হাজার ৬৭০ কোটি (২২৫৬ দশমিক ৭ বিলিয়ন) টাকা ঋণের সুদ হিসেবে পরিশোধ করবে সরকার।

এর মধ্যে ২০২০-২১ সালে ৬৩ হাজার ৮শ কোটি (৬৩৮ বিলিয়ন), ২০২১-২২ এ ৭৪ হাজার ৮৯০ কোটি (৭৪৮.৯ বিলিয়ন) এবং ২০২২-২৩ এ ৮৬ হাজার ৯৮০ কোটি (৮৬৯.৮ বিলিয়ন) টাকা পরিশোধ করবে।

সরকারি এক নথিতে দেখা গেছে, অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণের সুদ পরিশোধের জন্য চলতি অর্থবছরে সরকার ৫৮২ কোটি ৫০ লাখ (৫৮২.৫ বিলিয়ন) টাকা বরাদ্দ করেছে। পরবর্তী অর্থবছরের ৬৮০ কোটি ৮ লাখ (৬৮০.৮ বিলিয়ন) এবং ২০২২-২৩ অর্থবছরের জন্য ৭৮৮ কোটি ৯০ লাখ (৭৮৮.৯ বিলিয়ন) টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বৈদেশিক উৎস থেকে নেয়া ঋণের সুদের ক্ষেত্রে সরকার ২০২০-২১ অর্থবছরে ৫৫ কোটি ৩০ লাখ (৫৫.৩ বিলিয়ন) টাকা, ২০২১-২২ সালে ৬৮ কোটি ১০ লাখ (৬৮.১ বিলিয়ন) টাকা এবং ২০২২-২৩ সালে ৮০ কোটি ৯০ লাখ (৮০.৯ বিলিয়ন) টাকা পরিশোধ করবে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর বাজেটের ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক খাত থেকে ঋণ করে সরকার। গত বছর ব্যবসা-বাণিজ্যে মন্দা এবং চলতি বছর থেকে শুরু হয় করোনা মহামারী। ফলে লক্ষ্য অনুযায়ী রাজস্ব পাচ্ছে না সরকার। অন্যদিকে নানা শর্তে সঞ্চয়পত্রেও বিনিয়োগ কমেছে। সব মিলিয়ে বাজেটের বাড়তি ব্যয় মেটাতে অতিমাত্রায় ব্যাংক ঋণনির্ভরতায় ঝুঁকে পড়েছে সরকার।

অর্থনীতিবিদরা বলছেন, সরকারের এমন ঋণনির্ভরতা ঠিক নয়। কারণ এতে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে।

Facebook Comments Box

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com