নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৭ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪২৩ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে বিডি ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬.৭৮ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬০ কোটি ৯১ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ১৮ লাখ ২২ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ১১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ২ লাখ ৩৪ হাজার টাকা।
ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে ইউনিটির সর্বোচ্চ দর কমেছে ১৪.৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে ইউনিটটি সর্বমোট ৫ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ১০:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com