নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৭ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪১২ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৪ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে ৭.১ শতাংশ দর কমেছে। সাধারণ বিমা খাতে ৪.৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা বস্ত্র খাতে ৪.২ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ৪ শতাংশ, জীবন বিমা খাতে ৩.৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.২ শতাংশ, প্রকৌশল খাতে ২.৭ শতাংশ, আইটি খাতে ২.৫ শতাংশ, ব্যাংক খাতে ১.৪ শতাংশ, সিরামিক ও কাগজ খাতে ১.২ শতাংশ, ট্যানারি, সিমেন্ট ও পাট খাতে দশমিক ৪ শতাংশ, ভ্রমণ খাতে দশমিক ৩ শতাংশ দর কমেছে।
অন্যদিকে দর বেড়েছে টেলিকমিউনিকেশন, খাদ্য, ফার্মা ও জ্বালানি-বিদ্যুৎ খাতে।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com