নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪১০ বার পঠিত
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওর) বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিাবাজারে আসার অপেক্ষায় থাকা কোম্পানির প্রান্ত-সীমা মূল্য (কাট অফ প্রাইস) ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সামবার (১৯অক্টোবর) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওর) বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিাবাজারে আসার অপেক্ষায় থাকা কোম্পানির প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ হয়েছে।
টানা ৭২ ঘন্টা বিডিংয়ে (অর্থাৎ নিলামে) কোম্পানির শেয়ার পেতে ২০৮টি এলিজেবল ইনভেস্টর অর্থাৎ যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সর্বোচ্চ প্রাইজ ৬০ এবং সর্বনিন্ম ১৩ টাকা বিট করেছেন।
সবচেয়ে বেশি ১৪ প্রতিষ্ঠান ২৫ টাকা ও ৫৫ টাকা করে দর প্রস্তাব করেছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ প্রতিষ্ঠান ২৭ টাকায় দর প্রস্তাব করেছে। তৃতীয় সর্বোচ্চ দর প্রস্তাব করে ১২টি প্রতিষ্ঠান ৩১ ও ২৬ টাকায়। এতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ৭৫ কোটি টাকার বিপরীতে ২০৮ বিডার মোট ১৭৪ কোটি ১৪ লাখ ৪১ হাজার টাকার দর প্রস্তাব করেছে। যা প্রয়োজনের চেয়ে ২৭৩ শতাংশ বেশি।
বিডিংয়ের কোম্পানির কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফের বিডিং শুরু হয় ১২ অক্টোবর। যা চলে ১৫ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।
লুব-রেফ বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে।যা ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও জনিত ব্যয়ে ব্যবহার করা হবে।
এর আগে গত ২০ আগস্ট লুব-রেফের বিডিং অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটির ৩০ জুন ২০২৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩১.৯৩ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ২৫.৯৬ টাকা।
উল্লেখ্য, ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২৩ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com