|

Advertisement
×

গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৯৭ বার পঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য নগদ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
গতকাল বুধবার (২১ অক্টোবর) কোম্পানির ৩১ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০১ পয়সা। এর আগের বছর কোম্পানির ইপিএস ছিলো ৫১ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে (এনএভি) ১২ টাকা ২৮ পয়সা। এর আগের বছর ছিলো ১১ টাকা ২৭ পয়সা।
কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তার জন্য এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এদিকে,  কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২১অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আলোচ্য সময়ে কোম্পানির কর পূর্ববর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৪৫ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির নীট মুনাফা হয়েছিল ৩ওটি ৫৪ লাখ টাকা। আর ইপিএস ছিল ৫২ পয়সা।

জানুয়ারি-৩১ মার্চ ২০২০ সময়ে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com