Ad
x

বিআইএ’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ৪৩৪ বার পঠিত

বিআইএ’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনে (বিআইএ) এক মত বিনিময় সভা বৃহস্পতিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়। সভায় নন-লাইফ বীমা কোম্পানির বিভিন্ন সমস্যা নিরসনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এতে বিভিন্ন নন-লাইফ বীমা কোম্পানির ৪২ জন মুখ্য নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন পি. কে. রায়, এফসিএ, আহ্বায়ক, নন-লাইফ টেকনিক্যাল সাব-কমিটি ও উপদেষ্টা, রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ও প্রথম ভাইস-প্রেসিডেন্ট হোসেন আখতার। নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈদয় বদরুল আলম, সৈয়দ শাহ্রিয়ার আহসান, মো. ইমাম শাহীন।
সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নন-লাইফ বীমা কোম্পানির বিভিন্ন সমস্যহ চিহ্নিত করেন এবং সমস্যা নিরসনে নিজস্ব মতামত ব্যক্ত করেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, প্রথম ভাইস- প্রেসিডেন্ট ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করেন।

 

 

Facebook Comments Box
বিষয় :

Posted ০৭:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com