|

Advertisement
×

মালেক স্পিনিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৬০৩ বার পঠিত

মালেক স্পিনিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৬৮ টাকা। যা আগের বছরে একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৭৬ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.৯০ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ৪৫.১৩ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৭৪ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ২.১৭ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com