Ad
x

এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৮৭ বার পঠিত

এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা

সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড। এর পুরোটাই নগদ।
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫০ টাকা ৬১ পয়সা (রিজার্ভ পুর্নমূল্যায়নসহ)। আর রিজার্ভ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ৩৫ টাকা ৮৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।

Facebook Comments Box

Posted ০৫:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com