বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৫ কোম্পানির বোর্ড সভা আজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮৫ বার পঠিত

৫ কোম্পানির বোর্ড সভা আজ

আজ অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ডসভা। কোম্পানিগুলো হলো- এসোসিয়েট অক্সিজেন লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড, জেমিনী সী ফুড লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেড।কোম্পানিগুলো সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসোসিয়েট অক্সিজেন লিমিটেডের বোর্ড সভা ৪ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের বোর্ড সভা ৪ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এছাড়াও ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের বোর্ড সভা ৪ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

জেমিনী সী ফুড লিমিটেডের বোর্ড সভা ৪ নভেম্বর, বিকেল পৌনে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেডের বোর্ড সভা ৪ নভেম্বর, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এছাড়াও ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম, ৩০ জুন, ২০২০ পর্যন্ত দ্বিতীয় এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com