নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৯ নভেম্বর ২০২০ প্রিন্ট ৬২৪ বার পঠিত
৩০ সেপ্টেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৩২ টাকা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির বাজার মূল্য অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.৫৩ টাকায়।
ঘোষিত ডিভিডেন্ড ইউনিটহোল্ডারদের মাঝে বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ নভেম্বর।
Posted ০৬:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন