|

Advertisement
×

শমরিতা হাসপাতালের লভ্যাংশ ঘোাষণা করেনি

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫১৭ বার পঠিত

শমরিতা হাসপাতালের লভ্যাংশ ঘোাষণা করেনি

গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেড।
সোমবার (৯ নভেম্বর) কোম্পানির সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৭১ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯ টাকা ২৩ পয়সা। যা আগের বছর ছিল ৫০ টাকা ০৫ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com