নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৪ নভেম্বর ২০২০ প্রিন্ট ৪২৬ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩৯ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ২১ লাখ ৯৯ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৯ কোটি ৫২ লাখ টাকা।
এশিয়া ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১০১ কোটি ৩২ লাখ ২৬ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ লাখ ৬২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ব্রাক ব্যাংক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, নিটল ইন্স্যুরেন্স ও নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ০১:১৪ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com