রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পুঁজিবাজারে আসতে সাউথ বাংলা এগ্রিকালচারকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৫৪ বার পঠিত

পুঁজিবাজারে আসতে সাউথ বাংলা এগ্রিকালচারকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

পুঁজিবাজারে আসার জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৫ নভেম্বর,২০২০) ব্যাংকের আবেদন প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে। অনুমোদনের চিঠি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির এমডি। তিনি বলেন, অনুমোদনের চিঠি আমার হাতে এসেছে। এখন ব্যাংকটি ইস্যু ম্যানেজারের মাধ্যমে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবো।
আশা করছি,বিএসইসি সব কিছু দেখা শুনে কোম্পানির আইপিও অনুমোদন দিবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ব্যাংকটি পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা তুলবে। ২০২০ সালের আর্থিক প্রতিবেদন দিয়ে ব্যাংকটি আইপিও’র জন্য আবেদন করবে।
বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৬৮৪ কোটি ৬৪ লাখ টাকা। (জানুয়ারি-সেপ্টেম্বর,২০২০) সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিলো ৯৮ পয়সা। ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
শেয়ারহোল্ডারদের জন্য ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি। যার পুরোটাই স্টক লভ্যাংশ।
উল্লেখ,সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির অনুমোদন পেয়েছে ২০১৩ সালে। সারা দেশে ব্যাংকটির ৭২টি শাখা রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com