নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ নভেম্বর ২০২০ প্রিন্ট ৬০২ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১৩ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের দর কমেছে ১২ দশমিক ০৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৭৫ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৪ লাখ ১ হাজার ২০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ে দর কমেছে ১১ দশমিক ৮১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ১৯ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যাসিফিক ডেনিমসের ৯ দশমিক ৫৭ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের ৯ দশমিক ৫২ শতাংশ, স্টাইল ক্রাফটের ৯ দশমিক ৪১ শতাংশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮ দশমিক ৬৫ শতাংশ, দি পেনিনসুলা চিটাগাংয়ের ৭ দশমিক ৯২ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৭ দশমিক ৬২ শতাংশ এবং বঙ্গজ লিমিটেডের ৭ দশমিক ৬১ শতাংশ দাম কমেছে।
Posted ১২:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com