|

Advertisement
×

ময়মনসিংহে রিপালিক ইন্স্যুরেন্সের অগ্নি বীমার এক লাখ টাকার চেক হস্তান্তর

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

ময়মনসিংহে রিপালিক ইন্স্যুরেন্সের অগ্নি বীমার এক লাখ টাকার চেক হস্তান্তর

সোনালী ব্যাংক পিএলসি’র তারাকান্দা (ময়মনসিংহ) শাখার ঋণগ্রহীতা নেসা এন্টারপ্রাইজের অগ্নি বীমা দাবির এক লাখ টাকার চেক হস্তান্তর করেছে রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসি ময়মনসিংহ শাখা।

আজ ব্যাংক শাখায় প্রতিষ্ঠানের মালিক তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মন্ডলের হাতে এ চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি তারাকান্দা শাখা ম্যানেজার মো. মাহমুদুল হাসান, দৈনিক সংবাদ পত্রিকা ফুলপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসি’র ময়মনসিংহ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ ইমরান আলী, দিনকাল পত্রিকা তারাকান্দা প্রতিদিন সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান, রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসি’র ময়মনসিংহ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম মাহফুজ প্রমূখ।

Facebook Comments Box

Posted ০৫:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com