বিবিএনিউজ.নেট
সোমবার, ৩০ নভেম্বর ২০২০ প্রিন্ট ৭৯৯ বার পঠিত
পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাময়িক নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম খান।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ধারা ১২(২) অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংক এর পরিচালনা পর্ষদে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না দেয়া পর্যন্ত বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক মো. নজরুল ইসলাম খানকে ব্যাংকের পরিচালনা পর্ষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেয়া হলো।’
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছ।
Posted ০২:৫০ অপরাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com