Ad
x

ডমিনেজ স্টিলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬৭ বার পঠিত

ডমিনেজ স্টিলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত এক বছরের (জুলাই,১৯-জুন,২০) আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৯ কোটি ২২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪২ পয়সা।
আগের বছর (জুলাই, ২০১৮-জুন,২০১৯) একই সময় কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা। আর ইপিএস ছিল ১ টাকা ৮৩ পয়সা।
৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ৯৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির আইপিও পূর্ববর্তী শেয়ার হিসাবে নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ২১ টাকা ২৩ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে এনএভি হয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা।

Facebook Comments Box

Posted ০৪:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com