Ad
x

জিপিএইচ ইস্পাতের এজিএমের তারিখ নির্ধারণ

রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬৫০ বার পঠিত

জিপিএইচ ইস্পাতের এজিএমের তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটর্ফমে অনুষ্ঠিত হবে।
কোম্পানি সচিব ও গ্রুপের নির্বাহী পরিচালক আবু বক্কর সিদ্দিক, এফসিএমএ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর‌্যালোচনা করে অনুমোদন করা হবে। এছাড়াও কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ সর্বসম্মতিক্রমে পাস হবে।বিদায়ী বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ করেছে পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার।
এই লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর দিন।

Facebook Comments Box

Posted ১২:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com