Ad
x

ঢাকায় ও রাজশাহীতে বিসিক ও প্রিজম প্রকল্পের দুটি প্রশিক্ষণ

সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৪৬ বার পঠিত

ঢাকায় ও রাজশাহীতে বিসিক ও প্রিজম প্রকল্পের দুটি প্রশিক্ষণ

রাজধানীতে ‘রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট টুল’ বিষয়ক বিসিক কর্মকর্তাদের ৫ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রোববার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ কর্মশালা শুরু হয়। এটি যৌথভাবে আয়োজন করেছে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট টুল প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন এবং ১০ ডিসেম্বর পর্যন্ত এটি চলবে।

অন্যদিকে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি যৌথভাবে রাজশাহীতে কারচুপি ও হাতের কাজ নিয়ে একটি প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে। রোববার সকালে পবা উপজেলার বারইপাড়া গ্রামে কারচুপি ডিজাইন ও কারচুপি সেলাইবিষয়ক ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ জন নারীকে বিনা ফিতে এ প্রশিক্ষণ দেয়া হবে।

Facebook Comments Box

Posted ০১:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com