নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৪৮৯ বার পঠিত
বিদায়ী (২০১৯-২০২০) অর্থবছরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ লেনদেন বাড়ল। ডিএসইর আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০১৯-২০ অর্থবছরের বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৯ হাজার ৬৮৬ কোটি ৪৮ লাখ টাকা। আগের বছর লেনদেন হয়েছিল ৮ হাজার ২১৯ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ ২০১৮-১৯ বছরের তুলনায় লেনদেন বেড়েছে ১ হাজার ৪৬৭ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। যা শতাংশের হিসেবে বেড়েছে ১৭ দশমিক ৮৫ শতাংশ।
এর মধ্যে বিদেশিরা শেয়ার কিনেছেন ৪ হাজার ১৪৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার। আর শেয়ার বিক্রি করেছেন ৫ হাজার ৫৪২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকার। অর্থাৎ শেয়ার কেনার চেয়ে বিক্রি বেড়েছে।
এর আগের বছর অর্থাৎ ২০১৮-২০১৯ অর্থবছরে মোট লেনদেন হয়েছিল ৮ হাজার ২১৯ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে শেয়ার বিক্রি করেছিল ৪ হাজার ১৭ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার। আর শেয়ার কিনেছিল ৪ হাজার ২০১ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকার।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com