বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন আকরাম-আল-হোসেন

বিবিএনিউজ.নেট

মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪২২ বার পঠিত

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন আকরাম-আল-হোসেন

সদ্য অবসরে যাওয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনকে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪-এর ১১ ও ১২ ধারা অনুযায়ী মো. আকরাম-আল-হোসেন, সিনিয়র সচিবকে (পিআরএল ভোগরত) পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখ হতে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনের শেষ কর্মদিবস ছিল ৩১ অক্টোবর।

গত ৫ জুলাই পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
×

Posted ০৩:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com