শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫১৫ বার পঠিত

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির। কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড এবং জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আরগুস ক্রেডিট সার্ভিস লিমিটেড (এসিআরএসএল) রেটিং অনুযায়ী এবি ব্যাংক এর দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত সময় পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে ।
অপরদিকে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) এর রেটিং অনুযায়ী বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড এর দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। কোম্পানিটির ৩০ জুন ২০২০ এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ৩০ সেপ্টেম্বর ২০২০ এর সমাপ্ত সময় পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে ।
এবং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) এর রেটিং অনুযায়ী জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’ কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৯ এবং ৮ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে ।

Facebook Comments Box

Posted ০৪:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com