মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন

রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬২ বার পঠিত

হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন

সপ্তাহের শুরুতেই দেশের উভয় শেয়ারবাজারে উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ উভয় শেয়ারবাজারের সব সূচকসহ টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তবে সূচক ও লেনদেন বাড়লেও আজ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৬.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.০৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৩.৫৯ পয়েন্ট এবং সিডিএসইসি ১১.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮০.৬২ পয়েন্ট, ১৭৯৮.৭৪ এবং ১০৪৭.৩৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ১ হাজার ৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ১৯ কার্যদিবস বা ২৬ দিন পর লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল। এর আগে গত ১৬ নভেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির বা ৩৯.৬০ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৩টির বা ৪২.৯৭ শতাংশের এবং ৬২টি বা ১৭.৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮৬.৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর। আজ সিএসইতে ৩৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com