শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইউসিবির ৪শ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬১৯ বার পঠিত

ইউসিবির ৪শ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ৪শ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির ৭৫৩তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত বন্ডটি হবে মেয়াদহীন (Perpetual)। অর্থাৎ এটির কোনো ময়াদ থাবে না।
বন্ডটি অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- আনসিকিউরিড, কন্ডিশনাল-কনভার্টেবল ও ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড। অর্থাৎ এই বন্ডের বিপরীতে কোনো জামানত রাখা নেই, এটি শর্তসাপেক্ষে শেয়ারে রূপান্তরযোগ্য নয়।
কুপনযুক্ত এই বন্ডের সুদের হার থাকবে ৮ থেকে ১০ শতাংশের মধ্যে।
বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।
স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও অনিবাসী বাংলাদেশীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ দেওয়া হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
টিয়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে ব্যাংকটি।
এই বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে আছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

Facebook Comments Box
×

Posted ০৬:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com