বিবিএ নিউজ.নেট
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৬৭৭ বার পঠিত
দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালির সাথে যুক্ত হল হুন্দাই গাড়ির বাংলাদেশের অনুমোদিত পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড। এর মধ্যদিয়ে হুন্ডাই ব্র্যান্ডের সিডান (সোনাটা), এসইউভি (টাকসন, ভেন্যু), মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্স (এইচ-১) এর মতো যানবাহনগুলো আকর্ষণীয় অফারে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকরা।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইভ্যালি। এতে বলা হয় সম্প্রতি রাজধানীর গুলশানে বিটিআই ল্যান্ডমার্ক এ ফেয়ার টেকনোলজির সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর (এমওইউ) করে ইভ্যালি। চুক্তিপত্রে ইভ্যালির চেয়াম্যান শামিমা নাসরিন এবং ফেয়ার গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল বলেন, আজ আমরা অন্যতম জনপ্রিয় একটি মোটরগাড়ি ব্র্যান্ড হুন্দাই ইভ্যালিতে যুক্ত করতে পেরেছি। শিগগিরই হুন্দাই ব্র্যান্ডের নতুন গাড়ি ইভ্যালিতে পাওয়া যাবে। আমরা আমাদের গ্রাহকদের জন্য অনলাইন অটোমোবাইল ক্রয় জনপ্রিয় এবং আকর্ষণীয় করে তুলছি। ইভ্যালি সর্বদা সেরা পণ্য এবং সেরা ব্র্যান্ড নিয়ে কাজ করে। এর মাধ্যমে গ্রাহক ইভ্যালি থেকে তার পছন্দের সেরা পণ্যটি সংগ্রহ করতে পারবে।
এ সময় ফেয়ার টেকনোলজির পরিচালক মুতাসসিম দাইয়ান বলেন, আমরা আমাদের গ্রাহকদের সাথে যানবাহন ও যানবাহনের বাহিরে আজীবন অংশীদারিত্ব প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জন-জীবনে আমরা আমাদের গ্রাহকদের একটি বিরামহীন, নিরাপদ অটোমোবাইল কেনার অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি। তাই আমরা ইভ্যালির মতো একটি গ্রাহক বান্ধব ই-কমার্স প্ল্যাটফর্ম এর সাথে যুক্ত হয়েছি। অদূর ভবিষ্যতে, আমরা গ্রাহকদের মাঝে হুন্দাইয়ের পরিবেশ-বান্ধব যানগুলি (হাইব্রিড, প্ল্যাগ-ইন হাইব্রিড এবং সম্পূর্ণ বৈদ্যুতিক) সম্প্রসারণের জন্য চেষ্টা করবো।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জদ আলম, ফেয়ার গ্রুপের বিপণন বিভাগের প্রধান জে এম তাসলিম কবির, ফেয়ার টেকনোলজির বিক্রয় বিভাগের প্রধান আবু নাসের মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ০৫:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | motaleb hossen
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com