|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫০১ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বেক্সিমকো

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৪.৬৯ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৮০ কোটি ২০ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৬ কোটি ৪ লাখ ১৬ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৩ দশমিক ২১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮২ কোটি ৮০ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকা।

শাইনপুকুর সিরামিকস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭০ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ১৩ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, ইফাদ অটোস, বাংলাদেশ সাবমেরিন কেবলস, পাইওনিয়র ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স,মোজাফফর হোসাইন স্পিনিং ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫০ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com